আরও দুই চোট ব্রাজিল দুর্গে, দলটি যেন মিনি হাসপাতাল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:০২ পিএম

চোট এখনও সারেনি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তিনি কবে ম্যাচে ফিরতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট রয়েছে অ্যালেক্স স্যান্ড্রো এবং দানিলোরও। তারমধ্যেই বিশ্বকাপের মাঝপথে আরও একবার চোট আঘাত হানল দলটির দুর্গে। এ বার চোটের তালিকায় অ্যালেক্স তেলেস এবং গ্যাব্রিয়েল জেসুস। তাতে ব্রাজিল যেন কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে।

চোটের গভীরতা এতটাই, দু-জনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছিল ব্রাজিলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্য়ামেরুনের সে কারণেই বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিলেন ব্রাজিল কোচ তিতে। পরীক্ষার ম্যাচই বিশ্বকাপ থেকে ছিঁটকে দিল তাঁদের।

ব্রাজিল শিবিরে অস্বস্তি বেড়েছে দুই ফুটবলারের চোটে। স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং লেফ্ট ব্যাক এই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। আর এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন। প্রশ্ন উঠছে তাঁদের ফিটনেস নিয়েও। একটা ম্যাচ খেলেই কীভাবে ছিটকে যান! তাঁদের দু-জনেরই ডান হাঁটুতে চোট লেগেছে।

আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের আগে থেকেই সামান্য চোট ছিল বলে সূত্রের খবর। রিকোভারি চলছিল তাঁর। নতুন চোটে অন্তত এক মাস মাঠের বাইরে। বিশ্বকাপে খেলা হচ্ছে না এটুকু নিশ্চিত। অ্যালেক্স তেলেসের চোট আরও বেশি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এমনকি অস্ত্রোপচারও করতে হতে পারে।

ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নেওয়া হয়। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তেলেস। ব্রাজিল শিবিরে এখন লেফ্ট ব্যাক পজিশনে বিকল্প প্লেয়ারের অভাব। নেইমার আজই বল পায়ে অনুশীলন করবেন বলে, ব্রাজিল দল সূত্রে খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত