বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজার সামনের রাস্তার দুই পাশে এবং প্রবেশ দ্বারে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। চেকপোস্ট স্থাপন করে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।
আজ রাত ৯টার পর চেকপোস্ট স্থাপন করা হয়। এর পর সেখানে পুলিশের টহল জোরদার করা হয়। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হঠাৎ করে রাত ৯টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই রাস্তার দুই পাশেই চেকপোস্ট বসানো হয়।
