কাতার বিশ্বকাপের শনিবার সন্ধ্যা ছিল কমলা উচ্ছ্বাস। শেষ ষোলোয় মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আর দোহার রাতের আকাশটা যেন ছিল নীল। তাতে শেষ আটের প্রথম দুই দল নিশ্চিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে ডাচরা।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জিতেছে ডাচরা। ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন ডেনজেল ডামফ্রিস। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। ম্যাচের ১০ মিনিটেই ডাচদের লিড এনে দেন মেমফিস ডিপে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দালে ব্লাইন্ড দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ৮১ মিনিটে তৃতীয় গোলটি করেন ডেনজেল ডামফ্রিস।
এদিকে রাতের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে গোল দুটির একটি করেন লিওনেল মেসি। অন্যটি করেন জুলিয়ান আলভারেজ। এই ম্যাচটি ছিল মেসির হাজারতম ম্যাচ। এমন মাইলফলকের ম্যাচে বিশ্বকাপের নক-আউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পেলেন তিনি। সেই দিনই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
লুসাইল স্টেডিয়ামে আগামী শনিবার (১০ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
