দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

কুইজ-১৪-র পুরস্কার জিতলেন মানিকনগরের রাবেয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

‘ট্যাবটি পুরষ্কার হিসেবে পেয়ে আমার সন্তানদের পড়াশুনাতে অনেক হেল্প হলো। বর্তমান যুগে পড়াশোনার জন্য ডিজিটাল গেজেট লাগে। প্রথমটা বড় মেয়েকে দিয়েছিলাম, এটা মেজো মেয়েকে দেবো। বলতে পারেন, আমাদের ঘরে এখন ঈদ চলছে’। এভাবেই পুরস্কার জয়ের প্রতিক্রিয়া দিচ্ছিলেন মান্ডার আব্দুল্লাহর মা আখিঁ খাতুন।

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‍্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।

বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র।

সোমবার (৫ ডিসেম্বর) কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সোহানা সাবা। ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৪-এর বিজয়ী মানিকনগরের রাবেয়ার নামটি তোলেন।

সোমবার সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেয়া হয়। দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং এর শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সোহানা সাবা ছাড়াও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের স্পোর্টস এডিটর সাইফুর রহমান খোকন, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আনোয়ার হোসেন চৌধুরী, প্রযোজক লিটু হাসান এবং বিনোদন বিভাগের ইনচার্জ মাসিদ রণ।

পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত