জয় দিয়ে ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ব্যাটে প্রায় হারতে বসা ম্যাচটি থেকে জয় নিয়ে ফিরে টাইগাররা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ১ উইকেটের জিতে নেয় তারা। আর সেই জয়ের খবর পেয়ে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে টেলিভিশন আর্জেন্টিনা।
ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা এখন পুরো বিশ্ব। এরই মাঝে চলছে বাংলাদেশ-ভারতের ক্রিকেট সিরিজ। মিরাজদের লড়াইয়ের আগের রাতে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। সেদিন রাতে মেসি তার বাঁ পায়ের জাদুও দেখিয়েছেন। সেই জাদুর পরের সন্ধ্যাটা হলো মেহেদীরঙা। তাতে ১ উইকেটের জয় পায় টাইগাররা।
আর সেই জয়ের পরই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশকে। সেই পোস্টে লিখেছে, কাম অন বাংলাদেশ! বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে। ম্যাচের নায়ক ছিলেন মেহেদী মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অসাধারণ বিজয়ের উদযাপন।
