চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী প্রশ্ন
১. প্রজনন স্বাস্থ্যের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত কোনটি?
ক. শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা
খ. প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া
গ. ব্যায়াম করা
ঘ. স্বাস্থ্যসেবা গ্রহণ করা
২. পরিণত বয়সে গর্ভধারণ করলে
ক. মা সুস্থ থাকে খ. শিশু সুস্থ থাকে
গ. অর্থের অপচয় হয় ঘ. মা ও শিশু সুস্থ থাকে
৩. অপরিণত বয়সে নিরুৎসাহিত করতে হবে
ক. গর্ভধারণ খ. বিয়ে
গ. বিয়ে ও গর্ভধারণ ঘ. বদ-অভ্যাস
৪. কখন ছেলেমেয়েদের প্রতি বিশেষ নজর দিতে হয়?
ক. যৌবনে খ. কৈশোরে
গ. শৈশবে ঘ. নবজাতক
৫. কৈশোরে আবেগ তাড়িত হয়ে অনেকে গ্রহণ করে
ক. ভুল সিদ্ধান্ত খ. সঠিক সিদ্ধান্ত
গ. স্বাভাবিক জীবন ঘ. বিয়ে করে
৬. অপরিণিত বয়সে গর্ভধারণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো যায়
র. মিডিয়ার মাধ্যমে রর. র্যালি করে
ররর. নাটক ও সংগীতের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. প্রজনন স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব রয়েছে॥
র. পারিবারিক রর. সামাজিক
ররর. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. দৈহিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কী থাকা প্রয়োজন?
ক. ধারণা খ. বিদ্যা
গ. জ্ঞান ঘ. শিক্ষা
উত্তর
১. ক, ২. ঘ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. ঘ, ৮. ক
