সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন স্পেনিশ কোচ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০২:২৫ এএম

কাতারে আরও একবার অঘটন দেখল বিশ্ব ফুটবল। চমক জাগিয়ে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের একমাত্র আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। গোলশূন্য ১২০ মিনিট খেলা শেষে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আফ্রিকান সিংহরা।

এই ম্যাচে হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে। ম্যাচের পরে এনরিকে বলেন, ‘আজ ম্যাচে যা ঘটেছে এর পুরো দায় আমার। পুরোটা দোষ আমার।’

মরোক্কোর কাছে হারের পর আলোচনায় লুইস এনরিকের ভবিষ্যৎ। স্পেনের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন এনরিকে। আগামীতে এই বিষয়ে সবাইকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এনরিকে বলেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগামী সপ্তাহে আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব এবং সকলকে জানিয়ে দিব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত