জাপা মহাসচিব বললেন

বড় কোনো দলের সঙ্গে জাতীয় পার্টি প্রেম করবে না

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৪:৫৭ এএম

ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো অমিল খুঁজে পান না জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আর নয়। বড় কোনো দলের সঙ্গে জাতীয় পার্টি প্রেম করবে না। জাতীয় পার্টির প্রেম দেশের সাধারণ মানুষের সঙ্গে। আওয়ামী লীগ আর বিএনপির নীতিগত অনেক অমিল আছে। অনেক ইস্যুর কারণে তারা এক টেবিলে বসতে পারে না। কিন্তু ক্ষমতায় গেলে তাদের মধ্যে চরিত্রগত কোনো অমিল নেই।

গতকাল মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জাপা মহাসচিব এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত