নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ নিগাররা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:১৫ পিএম

প্রথম দুই ম্যাচের পর তৃতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ ব্যাটাররা। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজে তাই হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ নারী দল।

কুইন্সটাউনে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৩ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন অ্যামেলিয়া কার। অধিনায়ক সোফি ডিভাইন ৪৭ রান করেন। বল হাতে বাংলাদেশের মারুফা আকতার, সালমা খাতুন, নাহিদা আকতার, ফারিহা তৃষ্ণা ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। রুমানা আহমেদ ২৫ ও সালমা ২৩ রান করেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হার মানে ৩৭ রানে।

রবিবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত