‘পাঠকের সঙ্গে সম্পর্কে এগিয়ে দেশ রূপান্তর’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ এএম

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‌্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। বসুন্ধরা কিংসের সৌজন্যে দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র।

গতকাল বুধবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. হারুন আর রশিদ। তিনি কুইজ ১৫-এর বিজয়ী মীমের হাতে প্রতিদিনের কুইজের পুরস্কার বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব তুলে দেন। পুরস্কার হাতে নিয়ে মীম বলেন, ‘আমি অনেক খুশি, বুঝতে পারিনি যে পুরস্কার পাব।’

পুরস্কার তুলে দিয়ে এনআরবিসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘সাহিত্যে একটি কথা আছে সেই লেখক সার্থক যার সঙ্গে পাঠকের সম্পর্ক আছে। দেশ রূপান্তর এই কুইজ দিয়ে প্রমাণ করছে, পাঠকের সঙ্গে তাদের সম্পর্ক খুবই নিবিড়। দেশ রূপান্তরের এগিয়ে যাওয়ায় এনআরবিসি ব্যাংক সবসময় সঙ্গে থাকবে।’

এরপর ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৬-এর বিজয়ী ডেমরার হাসানের নামটি তোলেন তিনি।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।

গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় এনআরবিসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. হারুন আর রশিদ ছাড়াও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুল হান্নান, দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক শফিকুল আলম, প্রযোজক লিটু হাসান ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইউসুফ কবির। প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন দেশ রূপান্তরের প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। পুরো আয়োজনটি দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত