আর্জেন্টিনার জার্সি গায়ে অস্ত্রধারী আনসার সদস্য

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:০০ পিএম

রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে অস্ত্রধারী ওই যুবক আনসার সদস্য মাহিদুর রহমান। সে সময় তিনি পল্টন থানার আওতায় দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে তার পরিচয় নিশ্চিত করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সাদা পোশাকে দায়িত্বপালন কেন জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমিও অনেক সময় সাদা পোশাকে দায়িত্ব পালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো অবস্থায় দায়িত্বপালন করতে পারেন।

প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর থেকে পুলিশের সঙ্গে অস্ত্রহাতে ওই যুবকের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে ওই যুবককে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য হিসেবে ধারণা করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায়, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তারপরই, ওই যুবক যে আনসার সদস্য সেই তথ্য সামনে আসলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত