কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস একে অপরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। লুসাইল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। তার আগে চোখ বোলানো যাক দুই দলের অতীত পরিসংখ্যানে-
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস সব মিলিয়ে মোট ৯বার মুখোমুখি হয়েছে। যেখানে এগিয়ে ডাচরা। মোট চার ম্যাচে জয় তাদের। আর্জেন্টিনা জিতেছে তিন ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র হয়।
আর বিশ্বকাপে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে মোট পাঁচ ম্যাচে। যেখানে দুই দলের অবস্থান সমানে সমান। দুটি করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ড। অন্য ম্যাচটি ড্র হয়।
দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে বিশ্বকাপের মঞ্চেই। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা পা রেখেছিল ফাইনালে।
