১৫৫০ কিমি দূরে ঘূর্ণিঝড়, ২ নম্বর দূরবর্তী সংকেত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০২:১৯ এএম

১৫৫০ কিলোমিটার দূরের ঘূর্ণিঝড় নিয়ে দূরবর্তী সংকেত দিলো আবহাওয়া অধিদপ্তর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ উপকূলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আজ শুক্রবার ভারতের প-িচেরি বন্দরের পাশ দিয়ে ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রম করার কথা। ঘূর্ণিঝড়ের পরেই দেশে বাড়বে শীত।

আবহাওয়া অধিদপ্তরের আফরোজা সুলতানা গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি কাল (শুক্রবার) সকালের দিকে ভারতের প-িচেরি বন্দরের পাশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। যেহেতু এটি বাংলাদেশ উপকূলের অনেক দূর দিয়ে অতিক্রম করছে, তাই এর প্রভাব আমাদের উপকূলে পড়বে না। এজন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ের আবহাওয়াবিদ বিশ^জিৎ চৌধুরী বলেন, ‘ঝড়টি কেটে যাওয়ার পর দেশজুড়ে বাড়বে শীতের তীব্রতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত