আজ (৯ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম ফারুকের সাথে সাক্ষাৎ করতে তার দপ্তরে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপির এই প্রতিনিধিদলে আছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আগামীকাল বিএনপি ঢাকা বিভাগীয় মহাসমাবেশ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রতিনিধিদলটি সেখানে যাবে।
