পর্ন ভিডিও তৈরি করে সরকার, এবার বিনামূল্যে কনডম দেবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

'শিগগিরই দেশের ১৮ থেকে ২৫ পর্যন্ত বয়সীদের জন্মবিরতিকরণ সামগ্রী (মূলত কনডম) দেওয়া হবে বিনামূল্যে! ওষুধের দোকান থেকেই বিনামূল্যে পাওয়া যাবে এসব।' এমন ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার পশ্চিম ফ্রান্সের পোইটিয়ার শহরে তরুণদের স্বাস্থ্যসম্পর্কিত এক আলোচনা চলাকালীন এ ঘোষণা দেন তিনি। দেশে অবাঞ্ছিত গর্ভধারণ এবং যৌন সংসর্গ থেকে সংক্রামিত রোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত বলে তিনি জানান।

প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, '১ জানুয়ারি থেকে দেশের সমস্ত ওষুধের দোকানে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য প্রতিরোধক পাওয়া যাবে বিনামূল্যে।' গর্ভপাত আটকাতে এই সিদ্ধান্ত একটি 'ছোট বিপ্লব' বলেও উল্লেখ করেন ম্যাখোঁ। তিনি বলেন, 'দেশের যে সব মেয়ে অসময়ে গর্ভপাত এড়াতে চান, তাদের জন্যও এই পদক্ষেপ জরুরি ছিল।'

একটি হিসাব বলছে, ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে ফ্রান্সে যৌন সংসর্গ থেকে সংক্রামিত রোগের হার ৩০ শতাংশ বেড়েছে।

সম্প্রতি ২৫ বছরের কমবয়সী মেয়েদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে সে দেশের সরকার। তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'আমরা যৌনশিক্ষার বিষয়ে খুব ভালো জানি না। বাস্তব অনেক আলাদা। এটি এমন একটি ক্ষেত্র, যেখানে আমাদের শিক্ষকদের আরও ভালোভাবে শিক্ষিত করতে হবে।'

চিকিৎসকের পরামর্শে জন্মবিরতিকরণ সামগ্রী কিনলে ফ্রান্সে এমনিতেই সে অর্থ ফেরত দেওয়া হয়। এর পর যৌন সংক্রামিত রোগ কমানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। ম্যাখোঁ যে দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অত্যন্ত চিন্তিত, তা-ও ওই আলোচনা সভায় জানান তিনি। সম্মেলনে ম্যাখোঁ নিজেও মাস্ক পরে উপস্থিত হয়েছিলেন। তিনি জানান, 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা' অক্ষরে অক্ষরে মেনে চলছেন। যদিও দেশে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।

এর আগে প্রতিরোধক বা জন্মবিরতিকরণ সামগ্রী ব্যবহারকে জনপ্রিয় করতে ফ্রান্সের সরকার জনগণকে পর্ন ভিডিও দেখাতে শুরু করেছিল। এইডস-এর বিস্তার রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। ১৯৯৮ সালে তৎকালীন ফ্রান্স সরকার পাঁচটি ছোট পর্ন ছবি বানিয়ে জনগণকে দেখার জন্য উৎসাহিত করেছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত