বিজয়ের মাসে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপৎপরতার প্রতিবাদে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় নীল দল। বিবৃতিতে রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। বর্তমান সরকার ২০২৪ সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সংবিধানের ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, ‘জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে জনসভা’ করতে কোনো বাধা নেই। একটি রাজনৈতিক দল কর্তৃক ১০ ডিসেম্বর ঢাকায় জনসভার কর্মসূচি দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা চূড়ান্তভাবে বাস্তবায়ন শুরু হয়েছিল। কাজেই এ দিনে রাজনৈতিক কর্মসূচির নামে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি একাত্তরের নৃশংসতাকে মনে করিয়ে দেয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমাজ যেকোনো অগণতান্ত্রিক কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থেকেছে। বিজ্ঞপ্তি
