সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বিএনপি এমপিরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এমপিরা পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বগুড়া-৬ আসনের বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।

তিনি জানিয়েছেন, আজ শনিবার গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হবে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হচ্ছে রাজধানীর গোলাপবাগ মাঠে। এরই মধ্যে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে।

এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে দলটির নেতা-কর্মীদের। মাঠের আশপাশের এলাকায়ও নেতা–কর্মীদের ভিড় আছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা–কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। নেতা–কর্মীরা মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত