কিষাণের ডাবল সেঞ্চুরিতে পাহাড় সংগ্রহের পথে ভারত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

ফিফটি স্পর্শ করেছিলেন ৪৯ বলে। তবে এরপর হাত খুলে খেলতে থাকলেন। সেঞ্চুরি পূরণ করতে লাগল তাই ৮৫ বল। পরে আর ৪১ বল খেলে পূরণ করে ফেললেন ডাবল সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়মে রীতিমতো তাণ্ডব চালালেন ঈশান কিষাণ।

কিষাণের ডাবল সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত এগোচ্ছে পাহাড় সংগ্রহের দিকে। টস হেরে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে দলটির স্কোর ৩০৬/২।

কিষাণ ৩৬তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরে গেছেন। এর আগে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৪টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০টি ছক্কা।

বিরাট কোহলিও সেঞ্চুরির পথে ছুটছেন। ৮৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত