আত্মদান দিবসে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে স্মরণ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:২৯ এএম

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫১তম আত্মদান দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বড় মেয়ে নুরজাহান বেগমসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত