চাঁদা না দেওয়ায় কৃষককে কুপিয়ে ৬ জনকে মারধর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩২ এএম

চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আক্তার ফকিরকে কুপিয়ে জখমসহ ওই পরিবারের ছয়জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার চরকাচিয়া কানিবগারচর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাতেই উন্নত চিকিৎসার জন্য কৃষক আক্তার ফকিরকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

অন্য আহতরা হলেন, আক্তার ফকিরের স্ত্রী ইয়ারন নেছা (৪০), ছেলের স্ত্রী রহিমা বেগম (২৫), জাসমিন আক্তার (২২), বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে আমীর হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (২৫)

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাথায় দায়ের কোপের আঘাত পাওয়া ৬০ বছরের এক বৃদ্ধ ও নারী-পুরুষসহ ৬ জনকে হাসপাতালে আনা হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছবিউল্লাহ মোল্লা বলেন, আমাদের ফাঁসাতে তারা নিজেরাই ঘটনা সাজিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত