আহমেদ ফুডের সর্বশ্রেষ্ঠ 'বিরিয়ানি রেসিপি' প্রতিযোগিতা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠান আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেড সর্বশ্রেষ্ঠ 'বিরিয়ানি রেসিপি' নির্বাচনের লক্ষ্যে একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করছে কালিনারী ক্লাব।

শীর্ষ ১০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে এবং তারাই শুধুমাত্র চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অংশ নেবেন। এদের মধ্য থেকে সেরা তিনজন হবেন বিজয়ী। এ ছাড়া সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। রেসিপিটি অবশ্যই ১৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে রেসিপিটি "Culinary Club" ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। এর জন্য সাইন আপ করে উপাদানের ছবিসহ, পোস্টটি অবশ্যই পরিবারের সদস্যগণের পাশাপাশি অন্তত পাঁচজন বন্ধুকে ট্যাগ করতে হবে; নাম, ছবি, এবং ঠিকানা পোস্টের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে;  প্রাথমিক নির্বাচনের পর চূড়ান্ত রাউন্ডের তারিখ, সময় এবং স্থান ঘোষণা করা হবে; আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ০১৩০৯৯২২২১২ নম্বরে কল করুন। 

আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেড ধারাবাহিকভাবে বৃহত্তর উদ্যোগ এবং স্বচ্ছতার সমর্থনে বৃহত্তর জনসংখ্যাকে সর্বোত্তম মানের খাদ্য সরবরাহ করে থাকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত