ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চৌগাছা শাখা উদ্বোধন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে যশোরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৪তম শাখা হিসেবে চৌগাছা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

নতুন শাখার ঠিকানা- বি. কে প্লাজা, হোল্ডিং নং-২৪৮, ভাস্কর্যের মোড়, চৌগাছা বাজার, যশোর।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ উক্ত শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ও ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক সাঈদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত