ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে তাদের প্রতিপক্ষ কে সেটা জানা যাবে ফ্রান্স-মরক্কো ম্যাচ শেষে। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলই খেলবে মেসিদের বিপক্ষে।
রাত ১ টায় দোহার আল খোরের আল বাইত স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দলের লড়াই। এ লড়াই জিততে যে একাদশ নিয়ে খেলতে নেমেছে দুই দল।
ফ্রান্স একাদশ
লরিস, কাউন্ডে, ভারানে, কোনাতে, হার্নান্দেজ, গ্রিজম্যান, চৌমেনি, ফোফানা, দেম্বেলে, গিরুদ, এমবাপ্পে।
মরক্কো একাদশ
বুনোউ, এল ইয়ামিক, সাইস, আগুয়ের্দ, হাকিমি, আমরাবাত, ওনাহি, মাজরাউই, জিয়াচ, এন-নেসিরি, বাউফল।
