বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করতে চায় মরক্কো

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:০২ পিএম

মরক্কোর স্বপ্নের দৌড় থেমেছে সেমিফাইনালে। ফ্রান্সের কাছে হেরে ফাইনালে আর যাওয়া হয়নি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে না গেলেও ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা তৃতীয় স্থান অর্জন করে শেষ করতে চায় বিশ্বকাপ।

টুর্নামেন্টে অনেক চমক দেখিয়েছেন আশরাফ হাকিমিরা। ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল তারা। তারপর বেলজিয়াম ও কানাডা। এমনকি শেষ ষোলোতে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে। তবে সেখানেই চমকের শেষ হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছিল। তবে সেমিফাইনালে আর পেরে উঠেনি। শেষ চারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

ফাইনালে জায়গা করে নিতে না পারলেও তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করতে চান মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই।

সেদিন ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে হারলেও আমরা বিশ্বকাপ থেকে এখনও ছিটকে যাইনি। আমাদের কাছে তৃতীয় হওয়ার সুযোগ রয়েছে। শনিবার আমরা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামব। সেই ম্যাচ আমাদের জিততেই হবে। তৃতীয় স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করতে মরিয়া আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত