অপহরণের শিকার দুই শিশু উদ্ধার গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৪ এএম

রাজশাহীতে অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত রাজশাহী নগরীর শাহমখদুম থানার পুলিশ এই উদ্ধার অভিযান চালায়।

গ্রেপ্তার চারজন হলেন রাজু ইসলাম (২৬), মো. শাকিল (২৩), মজিবুল ইসলাম (২৬), মোখলেসুর রহমান (২৬)। তাদের তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানান, ১২ ও ১৩ বছরের দুই শিশু রাজশাহী শহরে একটি ওরসের মেলায় খেলনা বিক্রি করতে এসেছিল। মেলা শেষে বৃহস্পতিবার দুপুরে তারা ভটভটিতে করে মালামাল নিয়ে বাড়ি ফিরছিল। তখন সিটিহাট এলাকা থেকে তাদের অপহরণ করে মুক্তিপন দাবি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত