সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের অতন্ত্র প্রহরী : প্রধান বিচারপতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:১৫ পিএম

'সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের বাতিঘর' উল্লেখ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত সময়ে একটি সংবিধান উপহার দেওয়া ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে বড় উপহার। এ সংবিধানে আধুনিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করে তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো- বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগ। তিনটি বিভাগ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।'

রাজধানীর শেরেবাংলানগরে আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, 'বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের অভিভাবক ও বাতিঘর হিসেবে জাগ্রত রয়েছেন। উভয় বিভাগের বিচারপতিরা সংবিধানের অতন্ত্র প্রহরী। মহামান্য রাষ্ট্রপতি সংবিধান রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন। একই ভাবে আমাদের বিচার বিভাগের স্বাধীনতায় রাষ্ট্রপতির অবদান অনস্বীকার্য। দেশের সংবিধান তৈরিতে যারা অবদান রেখেছেন তাদের অবদান অনস্বীকার্য। এখানে ড. কামাল হোসেনসহ অনেকে উপস্থিত হয়েছেন- আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত