উখিয়ায় ডেপুটি স্পিকার

মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ এএম

মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য শামসুল হক টুকু। তিনি বলেন, ‘মাদকের কুফল সম্পর্কে গ্রামে-গঞ্জে ব্যাপক প্রচারণা চালাতে হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার (স্কাস) হলরুমে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় ইউএনও ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস্ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত