বিজিবির সদস্যদের অনৈতিক কাজ থেকে দূরে থাকার নির্দেশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৩:২২ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ সব স্তরের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিক কাজ থেকে নিজেদের দূরে রেখে পারিবারিক মূল্যবোধকে সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সানুগ্রহ পৃষ্ঠপোষকতায় সৈনিকদের জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এজন্য আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন। অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রেখে পারিবারিক মূল্যবোধকে সমুন্নত রাখবেন। গতকাল বুধবার রাজধানীর পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের বয়স বিবেচনা করে এবং আসা-যাওয়ার সুবিধার্থে এবার মুক্তিযোদ্ধাদের অঞ্চলভিত্তিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত