দুই ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকের টাকা ফেরতে রুল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৫৭ এএম

ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাস’ ও ‘ই- অরেঞ্জ’ থেকে পণ্য কেনার উদ্দেশে গ্রাহকের দেওয়া টাকা ফেরতের প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। দালাল প্লাসের ৪২ গ্রাহকের ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা এবং ই- অরেঞ্জের ৪২ গ্রাহকের ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

টাকা ফেরত পেতে ৪২ গ্রাহকের করা পৃথক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ^জিৎ দেবনাথের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশের মহাপরিদর্শক, দালাল প্লাসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ রিট মামলার ১১ বিবাদীকে রুলে জবাব দিতে বলেছে হাইকোর্ট।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবু সাদাত মো. সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত