পদ ও যোগ্যতা : সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ) ২০ জন। এমকম/এমবিএ অথবা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর পাস। সব পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে জিপিএ ৪ এবং সিজিপিএ ৪-এর মধ্যে সিজিপিএ ৩.৫০ বা সমমানের পরীক্ষায় সমমান গ্রেড বা ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বিটিসিএলে কর্মরতদের বেলায় বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতন-ভাতা : কোম্পানির বেতন কাঠামোর গ্রেড-৭ এবং অন্যান্য সুবিধা। (www.btcl.gov.bd/career) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৩ জানুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে বিটিসিএলের ওয়েবসাইট থেকে।
সূত্র : কালের কণ্ঠ, ১৬ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ১২
