পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৬৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়।
বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত মেয়রসহ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. আরিফুর রহমান আরিফ, ২ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেন বাবলা, ৩ নম্বর ওয়ার্ডে মো. খাদেমুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো. জামাল উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ডে আবদুল মালেক, ৬ নম্বর ওয়ার্ডে আবু সাদাত মো. সায়েম রুবেল, ৭ নম্বর ওয়ার্ডে কাউসার আলম রুমি, ৮ নম্বর ওয়ার্ডে মো. সৈয়দ আলী এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান আলম নির্বাচিত হন। সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) ইসমতারা, মোছা. ঝরনা (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) এবং মোছা. সুলতানা বেগম (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) নির্বাচিত হন।
