শার্শায় সীমান্ত থেকে দুই কেজি স্বর্ণের বার জব্দ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:১৯ এএম

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে গতকাল শনিবার ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গতকাল দুপুরে শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছেÑ এমন খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালানো হয়।  মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোঁটলা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া পোঁটলা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত