বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৫:৪৭ এএম

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার এ নিয়ে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। গতকাল বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়।

স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, জনগণের ভোগান্তির কথা না ভেবে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার।

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আলোচনা ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, ৩০ ডিসেম্বর থেকে যে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে তাতে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর কার্যক্রমও পর্যালোচনা করেছেন তারা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত