খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস এবং রেজিস্ট্রেশন ২২ জানুয়ারি শুরু হবে। গত শুক্রবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীদের (যা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত) সশরীরে রিপোর্টিং হবে রবি ও সোমবার। শূন্য আসনে রিপোর্ট করা শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার। মেধা তালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি।
