পাঁচ দিন কারাগারে থেকে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়া সেই মোস্তাকিম। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্র্তৃপক্ষ মোস্তাকিমকে মুক্তি দেয়। এর আগে দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, দুই হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে।
ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে গত ১০ জানুয়ারি সড়ক অবরোধ করে বিক্ষোভ থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।
