আশুলিয়ায় ছাদ থেকে পড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০২:৪১ এএম

সাভারের আশুলিয়ায় খেলতে গিয়ে একটি দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে আল মোমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার বিকেলে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দোতলা বাড়িতে ওই ঘটনা ঘটে। শিশু আল মোমিন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আফজালুর রহমান জানান, শনিবার বিকেলে বাসার ছাদে খেলতে যায় শিশু আল মোমিন। একপর্যায়ে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় শিশুটি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত