মানব পাচার রোধে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মানব পাচার প্রতিরোধ ও দমনবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সংশোধন ও সম্প্রসারণের জন্য কর্মশালার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির দাসত্ব ও মানব পাচার প্রতিরোধসংক্রান্ত প্রকল্প ‘ফাইট সেøভারি অ্যান্ড ট্রাফিকিং ইন পারসনস’-এর অধীনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা যোগ দেন।
শার্জে ডি অ্যাফেয়ার্স লাফাভ বলেন, যুক্তরাষ্ট্র সরকার পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা জোরদার ও মানবপাচারের মতো ভয়ংকর অপরাধের অবসানে বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করা অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি পরিচালিত এ প্রকল্পের অধীনে ইতিমধ্যে চার শতাধিক বিচারক, পাবলিক প্রসিকিউটর, ট্রাইব্যুনাল কর্মকর্তা ও প্যানেল আইনজীবী এবং স্থানীয় পর্যায়ের পাচার-প্রতিরোধকারী কমিটির ৩,০০০ সদস্যকে প্রশিক্ষণ দেওয়াা করেছে।
