বরিশালে শ্রমিক ফ্রন্ট নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০২:৪২ এএম

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

গতকাল শনিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিক।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের বিভাগীয় সমাবেশ

শেষে এলাকায় ফেরার পর কাউনিয়া থানার পুলিশ সংগ্রাম পরিষদের ৫ নেতা ও অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে ১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।

আকস্মিকভাবে দুপুরে মামলা দায়ের করে বিকেলে কোনোরকম যাচাই-বাছাই ছাড়া এই গ্রেপ্তার অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নেতৃবৃন্দ দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত