বিশ্বব্যাংক এমডি

জলবায়ু মোকাবিলায় বিশ্বে উদাহরণ বাংলাদেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০২:১৯ এএম

অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গ বলেছেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। এই যাত্রায় সার্বক্ষণিক জোরালো সমর্থন ও সহযোগিতায় পাশে থাকবে বিশ্বব্যাংক। তিনি বলেন, বাংলাদেশের বিস্ময়কর উত্থানে বিশে^র বহু দেশের জন্য উদাহরণ হিসেবে থাকবে। বহু উত্থান-পতনের পর বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। এ সময়ে তারা রেকর্ড পরিমাণ দারিদ্র্য কমিয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় উদাহরণ তৈরি করে জলবায়ু সংকট মোকাবিলা করেছে।

বাংলাদেশে তিন দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিশ্বব্যাংক এমডি। এ সময় ট্রটসেনবার্গ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘূর্ণিঝড়ের আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রগুলো শুষ্ক আবহাওয়ায় প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার করা হয়। একই সময় তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে তিনি ধন্যবাদ দেন।

গত সোমবার ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাইমেট ভালনারেবল ফোরামের সফল নেতৃত্ব দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বাংলাদেশ বেশ কিছু অভাবনীয় পদক্ষেপ নেওয়ায় সফলতার কারণে বিশে^ নেতৃত্ব দিয়েছে। বিশ্বব্যাংক উপকূলীয় এলাকায় ৭০০ কিলোমিটার বাঁধ তৈরিতে, ১ হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র একই সঙ্গে সেই আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার এবং ৫৫০ কিলোমিটারের বাঁধসহ তার ওপর রাস্তা নির্মাণে গ্রামাঞ্চলের অভাবনীয় উন্নয়ন ঘটেছে।

বিশ্বব্যাংকের এমডি বলেন, চলমান বিশ্ব সংকটের ঝুঁকি মোকাবিলা করছে বাংলাদেশ; বিশেষ করে করোনা মহামারীর ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। উচ্চ প্রবৃদ্ধিতে এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত