নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজের মাকে পাঁচ টুকরো করে নৃশংসভাবে হত্যা মামলায় ছেলেসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে দ-িত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত আসামিরা হলো সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের নিহতের ছেলে হুমায়ুন কবির, মো. নীরব, নুর ইসলাম প্রকাশ কসাই নুর ইসলাম, আবুল কালাম মামুন, মিলাদ হোসেন সুমন, মো. হামিদ ও ইসমাইল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন।
জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, ২০২০ সালের ৭ অক্টোবর বিকেলে সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে গৃহবধূ নুর জাহানের (৫৮) মাথাসহ দেহের দুটি টুকরো উদ্ধার করে পুলিশ। পরদিন একই ক্ষেত থেকে মরদেহের আরও তিন টুকরো উদ্ধার করা হয়।
