১০ লাখ প্রান্তিক মানুষের কাছে যাবে নিরাপদ পানি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ এএম

দেশে জলবায়ুদুর্গত ৪টি এলাকার ১৪টি জেলার ৪৫টি উপজেলার ১০ লাখ প্রান্তিক মানুষের কাছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সুবিধা পৌঁছে দেওয়ার নতুন এক কর্মসূচি হাতে নিয়েছে বিশে^র সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ইকুইটেবল ব্লন্ড সাসটেইনেবল ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ ডেল্টা প্ল্যান হটস্পটস ২০২২-২০২৬’ শীর্ষক এই প্রকল্পের সূচনা কর্মশালায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে রয়েছে আইআরসি নেদারল্যান্ডস। অনুষ্ঠানে ‘নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতায় ব্র্যাকের অভিযাত্রা একটি সমাজ রূপান্তরের গল্প’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ব্র্যাকের ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম বলেন, ‘বইটিতে ৪০ বছরে বাংলাদেশে ওয়াশ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ থেকে যে অভিজ্ঞতা হয়েছে, এ বইয়ে তা সংকলিত করার চেষ্টা করা হয়েছে। এতে ব্র্যাকের নিজস্ব ওয়াশ কর্মসূচি ছাড়াও সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমও তুলে ধরা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত