মানবসম্পদ তৈরিতে কাইকম ও ওয়াতামি গ্রুপের চুক্তি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:২৭ এএম

জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ বাংলাদেশি তৈরি করার লক্ষ্যে কাইকম ও ওয়াতামি গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বারিধারায় হোটেল নাসেন্ট গার্ডেনিয়ায় কাইকমের সঙ্গে জাপানিজ ওয়াতামি গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা। বিশেষ অতিথি হিসেবে জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল কাদের এবং ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ও জাপানের সাবেক সংসদ সদস্য মিকি ওয়াতানাবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি ছিলেন জেট্রো বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউজি আন্দো, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের (বিওইএসএল) ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার। পাশাপাশি, জাপান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ১৫টিরও বেশি জাপানি কোম্পানির প্রতিনিধি যারা বহু বছর ধরে বিভিন্ন দেশের মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন।

ওয়াতামি এজেন্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট, জুন ওনেদার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কাইকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও অঞ্জন দাস। তিনি তার বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত