বড়াইগ্রামে ২ দিনের পিঠা উৎসব

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ এএম

বড়াইগ্রামে দুই দিনব্যাপী পিঠা উৎসব, বিলুপ্তপ্রায় খেলাধুলা, আজান ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অটিজম ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস) ও বন্ধন মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের মায়েদের তৈরি প্রায় অর্ধশত প্রকারের পিঠা প্রদর্শন ও বিলুপ্ত প্রায় লাঠিখেলা, তৈলাক্ত বাঁশে উঠা, হাড়ি ভাঙা, চোখ বেঁধে হাঁস ধরা, রশি টানা, বাদ্য বালিশসহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সমাপনী দিনে খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ চত্ত্বরে আয়োজিত উৎসবের আয়োজক কমিটির সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক খালিদ।

এর আগে, শুক্রবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মোসা. মারিয়াম খাতুন। অনুষ্ঠানে ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়সহ এলাকার ৩০টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, আজান, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে নকশি কাঁথাসহ কুটির শিল্প, গ্রামীণ পিঠা ও বিভিন্ন সামগ্রীর ২০টি স্টল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত