অস্ত্র, ১৫০০ গুলি, মাইক্রোবাস উদ্ধার

যশোরে ছিনতাই হওয়া ৫২ ভরি সোনা উদ্ধার, আটক ৫

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:১৩ পিএম

যশোরে এক মাস আগে ছিনতাই হওয়া ৫২ ভরি সোনাসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গত শনি ও গতকাল রবিবার অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের কাছ থেকে একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, ২টি ম্যাগাজিন, ১৫০০ রাউন্ড গুলি, ২৮টি গুলির খোসা, ১টি অস্ত্রের লাইসেন্স, একটি মোবাইল ফোন, চারটি মানকি ক্যাপ, একটি প্লাস্টিকের কিট বক্স, একটি মাইক্রোবাসও উদ্ধার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরিয়ার আলম খান, বাবু দত্ত, সাইফুল ইসলাম নয়ন, নিশিত কুমার সরকার ও কার্তিক চন্দ্র চন্দ।

গতকাল রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ব্রিফিংয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গত বছরের ২৯ ডিসেম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের আরাধ্য জুয়েলার্সের মালিক রণজিত দে’র ছেলে গোপী দে ৭৪ ভরি সোনা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটায় দুটি প্রাইভেট কারে করে দুর্বৃত্তরা এসে তাকে মারধর করে ৭৪ ভরি সোনা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রণজিত দে গত ২৫ জানুয়ারি যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত