বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান নার্সিং কোর্সসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিশি), স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি অনুবিভাগ), মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষগণ নার্সিং কোর্সসংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন।
কাউন্সিলের রেজিস্ট্রার (অ:দা:) রাশিদা আক্তার সভার স্বাচিবিক দায়িত্ব পালন করেন। প্রত্যেকটি হাসপাতালে নার্সদের জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থার বিষয়ে সভায় প্রস্তাব করা হয়। বিজ্ঞপ্তি
