ইলন মাস্ক শুধু প্রকৌশলীই নন, একজন সফল উদ্যোক্তাও। তার অনুপ্রেরণামূলক বক্তৃতা, উদ্ধৃতি আমাদের অনেক কিছু শেখায়। সাম্প্রতিক তার বক্তব্যের চুম্বক অংশ ভাষান্তর করেছেন সৌরভ
ঝুঁকি নিন : ‘যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতেই হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত।’
আপনার যদি কোনো স্বপ্ন থাকে। তবে স্বপ্নপূরণের দরজা-জানালা খোলা না থাকলেও কখনো হাল ছাড়বেন না। মনস্থির করে ভাবুন, আপনাকে ঝুঁকি নিতে হবে। ভাবুন একা একা স্বপ্নপূরণের পথে দৌড়াতে হবে। জীবনে ঝুঁকি যতটা থাকে, ঝুঁকিপূর্ণ জীবন ততটাই পরিষ্কার দেয়। নতুন কিছু করতে যখন আপনি ঝুঁকি নেবেন, দেখবেন এ পথে অল্পসংখ্যক প্রতিযোগী রয়েছে। কারণ ঝুঁকিতে অনেকেই আসতে চান না। তখনই বাজার আপনাকে চাওয়ার চেয়েও বেশি পুরস্কার দেবে।
সোনার মতোই মূল্যবান সমালোচনা : ‘আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালংকারের মতো মূল্যবান।’
চাকরি হোক কিংবা ব্যবসা, কাজের সঙ্গে একটি পণ্য উৎপাদন করছেন। পণ্য স্ট্যান্ড আউট করতে, অবশ্যই সমালোচনা শুনতে হবে। আপনার কাজ বা পণ্যটি মানুষের সামনে নিয়ে আসুন। বন্ধুবান্ধব, পরিবারসহ সাধারণ মানুষ বা ক্রেতাদের সামনে নিয়ে আসুন, তাদের মূল্যবান মতামত নিন, সেটা যদি নেতিবাচকও হয়ে থাকে। মনে রাখবেন, সংকীর্ণ মানুষ সমালোচনায় নিরুৎসাহিত হয়; অন্যরা নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করে। তারা অন্যদের প্রতিক্রিয়া গ্রহণ করেন। দেখে প্রতিক্রিয়ার মধ্যে কোনো সত্যতা আছে কি না। এতে পণ্যের উন্নতি হয়। সাফল্যের পথে একধাপ এগিয়ে যাওয়া যায়।
কখনো হাল ছাড়বেন না : ‘আমি কখনো হাল ছাড়া পছন্দ করি না। মৃত অথবা পুরোপুরি অক্ষম না হলে কখনোই স্বপ্ন থেকে পিছপা হব না।’
অলস হওয়া চলবে না : ‘মন লাগিয়ে কাজ করুন! তার মানে আমি বলতে চাচ্ছি যে, প্রত্যেক সপ্তাহে প্রায় ৮০ থেকে ১০০ ঘণ্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরও বাড়িয়ে দেবে।
শুধু সমস্যার সমাধান নয়, দুঃসাহসিক কাজ করুন:
‘আমি মনে করি মঙ্গল গ্রহে যাওয়াটা হবে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যাপার, যা আমি কল্পনা করতে পারি। জীবনকে শুধু সমস্যার সমাধানের জালে আটকে ফেললে চলবে না, ভাবতে হবে তার চেয়েও বেশি। আপনাকে জেগে উঠতে হবে এবং ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত হতে হবে।’
