সর্বদলীয় বৈঠকে ইমরানকে ডাকলেন শাহবাজ শরিফ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ এএম

পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে দাওয়াত দিয়েছেন। গত সোমবার জোহরের নামাজের সময় পাকিস্তানের পেশোয়ারে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত হন ৮০ জনের বেশি মুসল্লি। এ ঘটনার পর দেশটিতে সন্ত্রাসী হামলা প্রতিরোধে জাতীয় পর্যায়ের সব ক’টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি বিবৃতিতে দেওয়া তথ্যানুযায়ী, রাজধানী ইসলামাবাদে আগামী মঙ্গলবার সর্বদলীয় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সব রাজনৈতিক দলের নেতাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত