বেরোবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫০ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে কথা কাটাকাটির জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চকবাজার মোড়ে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, গত মঙ্গলবার বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন ইসলামের সঙ্গে বহিরাগত লিয়ন ও আরাফাতের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে রবিনকে পার্ক মোড় থেকে চকবাজারে উঠিয়ে নিয়ে মারধর করে লিয়ন-আরাফাত গং।

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রবিনকে উদ্ধার করতে যায়। এ সময় প্রথমে দুপক্ষের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে বহিরাগতরা। এতে শিক্ষার্থীরাও ধাওয়া দেয় তাদের। এ সময় দুপক্ষের ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত