কুলাউড়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব নষ্ট হচ্ছে জব্দ গাড়ি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১ এএম

কুলাউড়া থানার অধীনে বছরের পর বছর পড়ে থেকে জং ধরে বিকল হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ জব্দ করা বিভিন্ন যানবাহন। অযতœ, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদবৃষ্টি আর ধুলোময়লায় যন্ত্রাংশে মরিচা পড়ে চলাচলের ক্ষমতা হারাচ্ছে পরিবহনগুলো।

থানা সূত্রে জানা যায়, এসব পরিবহন মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। চুরি-ছিনতাই, সড়ক দুর্ঘটনা, চোরাই পণ্য ও মাদকদ্রব্য বহনসহ বিভিন্ন অভিযোগে জব্দ করা হয় মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ইত্যাদি। কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন এভাবেই পড়ে থাকে থানা চত্বরে। এগুলো ছাড়িয়ে নিতে কেউ না আসায় একপর্যায়ে পরিবহনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে তোলা যায় না।

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বলেন, মামলা নিষ্পত্তি না হলে গাড়িগুলো মালিকদের দেওয়া যাচ্ছে না। যার কারণে এভাবেই পড়ে থেকে একসময় ব্যবহার অনুপযোগী হয়ে যায়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, থানায় পড়ে থাকা গাড়িগুলো মামলার আলামত। আদালতের নির্দেশে এসব গাড়ির নিষ্পত্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত