বকশীগঞ্জের ভাইস চেয়ারম্যান আ.লীগ থেকে বহিষ্কার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও বিভিন্ন কারণে তাকে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল।

বহিষ্কারের চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় অভিযুক্ত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত